ঢাকা বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন, দায়িত্ব পেয়েছেন যারা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ জানুয়ারী, ২০২৬, ১১:১৪ রাত

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু ও গ্রহণযোগ্য আয়োজন নিশ্চিত করতে ৪১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। কমিটির মধ্যে বেগম সেলিমা রহমান এবং শামসুজ্জামান দুদুকে ভাইস চেয়ারম্যান হিসেবে, আর মোঃ ইসমাইল জবিউল্লাহকে প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন—এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার, হাবিব উন নবী খান সোহেল, ড. জিয়াউদ্দিন হায়দার, ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল, ড. মাহদী আমিন, সালেহ শিবলী, এ কে এম ওয়াহিদুজ্জামান, ড. সাইমুম পারভেজ, রেহান আসাদ, জুবায়ের বাবু, মেজর জে. (অবঃ) ফজলে এলাহী আকবর, আব্দুল কাইয়ুম, ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন, হুমায়ুন কবির, এ বি এম আব্দুস সাত্তার, ড. মোহাম্মদ জকরিয়া, মোস্তাকুর রহমান, এডভোকেট বেলায়েত হোসেন মৃধা, মেহেদুল ইসলাম, ডাঃ ফরহাদ হালিম ডোনার, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, এ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, প্রফেসর ডাঃ হারুন অর রশিদ, প্রকৌশলী শোয়েব বাশারী হাবলু, ড. কামরুজ্জামান কায়সার, ইশতিয়াক আজিজ উলফাত, আব্দুল মোনায়েম মুন্না, মিসেস আফরোজা আব্বাস, মনির খান, আনম খলিলুর রহমান ইব্রাহিম, ইয়াসিন আলী, আবুল কালাম আজাদ, মাওঃ কাজী মোঃ সেলিম রেজা, রাকিবুল ইসলাম রাকিব এবং আনোয়ার হোসেন

বিএনপি সংশ্লিষ্ট সকলকে কমিটির কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে। নতুন এই কমিটি দায়িত্ব গ্রহণের মাধ্যমে দল নির্বাচন পরিচালনায় আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে।

Link copied!